সঞ্জু সুর :
অনুজ শর্মার ঝাড়খণ্ড তত্ত্ব ধোপে টিকছে না। উল্টে অনুজের দফতরের সামনেই ঝুলিয়ে দিচ্ছে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। কি রকম? শনিবারও এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা জানালেন, বীরভূমের মহম্মদবাজারে যে মিছিলকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত সেই মিছিলে ঝাড়খন্ড থেকে বহিরাগতরা এসেছে। কিন্তু একটা বিষয় কিছুতেই অনুজ শর্মা পরিষ্কার করে বলতে পারছেন না যে, সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিনিয়ত নাকা চেকিং হচ্ছে; তাহলে কী ভাবে বাইরের রাজ্য থেকে এই রাজ্যে মানুষ ঢুকছে এবং এখানে গণ্ডগোল করে আবার তারা ফিরে যাচ্ছে! এই অশান্তিতে ব্যর্থতার দায় নেবে কে তার কোনও উত্তরও নেই প্রশাসনের কাছে। কিসের ভিত্তিতে অনুজ শর্মার মতো একজন আইপিএস এই বক্তব্য পেশ করছেন, সেই প্রশ্ন উঠছে। আবার একই সঙ্গে অনুজের দাবি স্বীকার করে নিলে অনুজকে বা রাজ্য প্রশাসনকেই উত্তর দিতে হবে রাজ্যে সীমান্তের অবস্থা এমন ঢিলেঢালা কেন!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news