ঈষাণিকা ভোরাই :
দিদি চললেন দিল্লি। ২০১৯-এ দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করতে; সলতে পাকানোর কাজ শুরু করতে, তিন দিনের সফরে দিল্লির পথে তৃণমূল নেত্রী। সোমবার দিল্লী পৌঁছে মঙ্গলবার তিনি বৈঠক করবেন জাতীয়তাবাদী কংগ্রেস প্রধান শরদ পাওয়ারের সঙ্গে। সে তো নয় শুধুমাত্র মঙ্গলবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার বৈঠক। তাহলে বাকি দুদিন দিল্লিতে কি করবেন তৃণমূল নেত্রী? সূত্রের খবর অসুস্থ সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার কথা তাঁর। কথা হতে পারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও। এছাড়া বুধবার সংসদ ভবনে গিয়ে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলার সম্ভাবনাও আছে। একথা ঠিক যে, বিজেপি বিরোধী লড়াইয়ে বিভিন্ন দলের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজে অনুঘটক হতে চাইছেন। কিন্তু এই লড়াইয়ে সমস্ত দলগুলিকে একসাথে নিয়ে চলা, আর দেশের রাজধানী কলকাতায় ফিরিয়ে আনা, দুটোই এক প্রকার অসম্ভব। কেউ বলছে (টিআরএস) কংগ্রেস ছাড়া জোট করতে হবে, আবার কেউ কেউ (এসপি-বিএসপি) কংগ্রেসকে সঙ্গে নিয়েই লড়তে চায়। ফলে দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতই সলতে পাকানোর কাজ শুরু করুন না কেন, সেই সলতে তে আগুন ধরবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news