Breaking News
Home / TRENDING / এক্সিট পোলের পর মমতা- চন্দ্রবাবু বৈঠক কালীঘাটে, চুপ দু’পক্ষই

এক্সিট পোলের পর মমতা- চন্দ্রবাবু বৈঠক কালীঘাটে, চুপ দু’পক্ষই

নীল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে নিঃশব্দে বেরিয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সোমবার বিকেল ৪.৩৫ মিনিট নাগাদ চন্দ্রবাবুর কনভয় তৃণমূল সুপ্রিমো কালীঘাটের বাসভবনে আসে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় মিনিট ত্রিশেক বৈঠক হয় মমতা চন্দ্রবাবু। সন্ধ্যা সোয়া ছয়টার কিছু পরে মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান তেলুগু দেশম পার্টি প্রধান।বৈঠক প্রসঙ্গে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলেননি। তবে এক্সিট পোল এর ফলাফল দেখেই কি বিরোধী রাজনৈতিক শিবিরের দুই নেতা নাম মৌন ব্রত পালন তা নিয়ে উঠছে প্রশ্ন। রবিবার দেশের লোকসভা নির্বাচন পর্ব সাঙ্গ হওয়ার পর এক্সিট পোলে বিজেপির চমকপ্রদ সাফল্যের দিকে ইঙ্গিত করেছে। তড়িঘড়ি টুইট করে এক্সিট পোলের ফলাফলকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরদিনই চন্দ্রবাবুর এহেন কলকাতায় আগমনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল মনে করছে, কেন্দ্রে ফের মোদি সরকার গঠন হলে বিরোধী রাজনৈতিক দলগুলির কি ভূমিকা হবে সেই নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। অনুমান করা হচ্ছে, ফলাফল ঘোষণা পরবর্তী পর্যায়ে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকেই নজর রাখতে চাইছে তৃণমূল টিডিপি দু’দলই। তারপরেই মনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে আলোচনায় বসে পরবর্তী রণনীতি স্থির করা হবে বলেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আরও একবার দিল্লির মসনদে বসলে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি কী মনোভাব নেবে, তা মোটামুটি জানাই রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির। তাই পরিস্থিতি বিবেচনা করে পা ফেলাই আপাতত ঠিক বলে মনে করছেন মমতা চন্দ্রবাবু। অন্যদিকে, এদিন সন্ধ্যায় তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন মঙ্গলবার তারা বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনে যাবেন। কী লক্ষ্যে কমিশনে যাবেন তাঁরা, তা অবশ্য খোলসা করেননি তৃণমূলের রাজ্যসভার দলনেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *