Breaking News
Home / TRENDING / এনআরসি ইস্যুতে দ্বিচারিতা করছেন মমতা, অভিযোগ মুকুলের

এনআরসি ইস্যুতে দ্বিচারিতা করছেন মমতা, অভিযোগ মুকুলের

জয় ঘোষ।

“এনআরসি (NRC) ইস্যু মুখ্যমন্ত্রী মুখে দু’রকম কথা বলছেন।” বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। সেখানে এনআরসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন তিনি। মুকুল বলেছেন, “আমি দেখলাম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে বলছেন বাংলায় এনআরসি কোনও ইস্যু নয়। ওটা অসমের ব্যাপার। ওনার বক্তব্য খুবই অসঙ্গতিপূর্ণ। কারণ উনি একদিকে বলছেন বাংলা এনআরসি ইস্যু নয়। আর নিজেই তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামাচ্ছেন এনআরসি প্রতিবাদে।” তিনি আরও বলেন, “আমরা চাই সারা বিশ্বে যেভাবে প্রত্যেকটি দেশে সঠিক নাগরিকপঞ্জি রয়েছে। এনআরসির মাধ্যমে ভারতেও তা করা হোক।”

মুখ্যমন্ত্রী- প্রধানমন্ত্রী সাক্ষাৎ প্রসঙ্গে মুকুল রায় বলেন, ” দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর শুভ বুদ্ধির উদয় হয়েছে। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। বৈঠক ইতিবাচক হয়েছে। এটাই তো হওয়া উচিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করবেন। এটাই তো নিয়ম। এটা গনতন্ত্রে শুভ লক্ষণ।” এরপরই মুকুলের খোঁচা, “সাধারণ মানুষের প্রশ্ন যখন নীতি আয়গের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী তখন তিনি আসেন না। যখন উন্নয়নমূলক কোনও বিষয় নিয়ে আলোচনা করেন। তখন মুখ্যমন্ত্রী আসেন না।”

তিনি বলেন, “এটা নিশ্চিত ভাবে ফেডারেল স্টাকচারের সিস্টেম। একটা সময় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমড়ে দড়ি বেঁধে নিয়ে আসবেন বলেছেন। আর এখন উনি প্রধানমন্ত্রীকে রাজ্যে আমন্ত্রন জানিয়েছেন। এতেই বিজেপি (BJP) খুশি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *