নিজস্ব প্রতিনিধি।
পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনের জন্য পাঁচ জনের কমিটি গড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল (TMC) সূত্রে জানা যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরি করা হয়েছে এই কমিটি।
কলকাতা সহ রাজ্যের ১০৭টি পৌরসভার নির্বাচন আগামী এপ্রিল-মে মাস জুড়ে। সেই লক্ষ্যেই এবার নির্বাচন কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পৌর নিগম সহ সমস্ত পৌরসভার সংরক্ষণের তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। ফলে রাজ্যের পৌর এলাকায় এখন ভোটের দামামা বেজে গিয়েছে। তাই আগেভাগে নির্বাচন পরিচালনার কাজে কমিটি গড়ে দলীয় প্রস্তুতি শুরু করে দিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news