Breaking News
Home / TRENDING / ছাত্র বিক্ষোভের জের ! কলকাতায় পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে গরহাজির মুখ্যমন্ত্রী

ছাত্র বিক্ষোভের জের ! কলকাতায় পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে গরহাজির মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা।

“মোদীর দালাল মমতা জেনে গেছে জনতা।” শনিবার সন্ধ্যায় তাঁকে ঘিরে রাণি রাসমণি এভিনিউতে বিক্ষোভ দেখিয়েছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। তাই রবিবার সকালে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে হাজির হলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, কেন হাজির হলেন না? তা নিয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও নেতাজি ইনডোরে কলকাতা বন্দরের অনুষ্ঠানে এলেন না মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন অনুষ্ঠানে যোগ দেননি সেই বিষয়টা পরিষ্কার নয়, পোর্ট কতৃপক্ষের কাছে। যদিও মোদীর কলকাতা সফরে একবার রাজভবন দ্বিতীয় বার মিলেনিয়াম পার্কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে কি ফের বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কায় কী অবস্থান বদল করলেন ? এমন জল্পনা চলল দিনভর। কারণ, তৃণমূল ছাত্র পরিষদের ধরনা কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করতে। কিন্তু, আচমকা নিজের ছাত্র সংগঠনের মঞ্চে দাঁড়িয়ে কলকাতার ছাত্র সমাজের ক্ষোভের মুখে পড়তে হবে তা ভাবতে পারেননি মমতা।

সঙ্গে মোদীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে বামফ্রন্ট ও কংগ্রেসের নেতারা যেভাবে সরব হয়েছেন। তাতে হিতে বিপরীত হয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক হাতছাড়া হতে পারে তৃণমূলের। মনে করা হচ্ছে সেই কারণেই এদিন কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে হাজির হননি মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *