Breaking News
Home / TRENDING / ‘অসাধারণ সাংসদ, সুদক্ষ আইনজীবী’, জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতার

‘অসাধারণ সাংসদ, সুদক্ষ আইনজীবী’, জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতার

নিজস্ব সংবাদদাতা:

অরুণ জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপি নেতাকে ভূয়সী প্রশংসা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। টুইটারে জেটলিকে একজন অসাধারণ সাংসদ ও অত্যন্ত সুদক্ষ আইনজীবী বলে উল্লেখ করেন মমতা। এইসঙ্গে জানান যে অরুণ জেটলির প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। সমবেদনা জানিয়েছেন প্রয়াত গেরুয়া নেতার পরিবারের প্রতিও। বেশ লম্বা শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সব রাজনৈতিক দলের কাছেই অরুণ জেটলি ছিলেন শ্রদ্ধার মানুষ। ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য।’ 

উল্লেখ্য, শনিবার বেলা ১২টা ০৭ মিনিটে দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ৯ অগাস্ট বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে অধিকাংশ সময় ছিলেন ভেন্টিলেশনে। প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার জন্য এবার বাজেটও পেশ করতে পারেননি জেটলি। সে সময় তাঁর পরিবর্তে বাজেট পেশ করেন পীয়ূষ গোয়েল। চিকিৎসার জন্য বেশ কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *