Breaking News
Home / TRENDING / বিবিধ খাতে মুক্তহস্ত, শিক্ষায় খরচ বাঁচাতে কৌশলী মমতা (দেখুন ভিডিও)

বিবিধ খাতে মুক্তহস্ত, শিক্ষায় খরচ বাঁচাতে কৌশলী মমতা (দেখুন ভিডিও)

নিজস্ব সংবাদদাতা:

বিবিধ খাতে তিনি মুক্তহস্ত, অথচ শিক্ষাক্ষেত্রে খরচ বাঁচাতে কৌশলী! আজ মুখ্যমন্ত্রী জানালেন, তার ভাবনায় রয়েছে ক্লাস ফাইভ অবধি প্রাইমারি করে দেওয়ার কথা। আসলে রাজ্য জুড়ে শিক্ষকের অভাবই তাঁকে এমন সিদ্ধন্তে যেতে বাধ্য করছে। মুখ্যমন্ত্রী নিজেই জানালেন রাজ্যের এমন কিছু প্রান্ত রয়েছে যেখানে ‘অন্ধকার’ পরিস্থিতি। যেমন সুন্দরবন, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ডুয়ার্সের কিছু অঞ্চল। মুখ্যমন্ত্রী জানেন যে ‘ব্যালেন্সে’র অভাব হয়ে গিয়েছে। কোনও স্কুলে টেনটুনে একজন শিক্ষক, কোথাও আবার চার জন কিন্তু ছাত্রছাত্রীর দেখা নেই। শিক্ষকের অভাব সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতেও। সেই সমস্যা সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায়  ঠিক করেছেন, আগামীতে যাঁরা স্নাতক হবেন, তাঁরা চাইলে ইনটার্ন শিক্ষকের কাজ করতে পারবেন সরকারি স্কুলে। সেক্ষেত্রে তাঁদের ২ হাজার (সেকেন্ডারি) এবং আড়াই হাজার (হায়ার সেকেন্ডারি) টাকা করে দেওয়া হবে।

এখন প্রশ্ন উঠছে, এত মেলা এত উৎসব একদিকে। এমনকী পুজোগণ্ডাতেও মুখ্যমন্ত্রী ডেকে ডেকে ছেলেদের পয়সা বিতরণ করছেন, সেই তিনিই অতি অতি জরুরি ক্ষেত্র শিক্ষাকে অবহেলা করছেন না তো? আজকের আর্থসামাজিক অবস্থায় কোন স্নাতক ছেলে বা মেয়ে দুই বা আড়াই হাজার টাকার জন্য সুন্দরবনে চাকরি করতে যাবে?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *