মালদা:
মঙ্গলবার সকালে মালদার ইংরেজবাজারের ১০নম্বর ওয়ার্ডের কালিতলা এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিশ আসে। পাশাপাশি খবর দেওয়া হয় বোমস্কোয়াড টিমকে। এই এলাকাটি ঘন জনবসতি পূর্ণ এলাকা। পাশেয় রয়েছে পূজো মন্ডপ ও প্রাক্তন মন্ত্রীর কার্যালয়। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পরে মানুষের মধ্যে। কারন এই এলাকায় এর কখনো এই ধরনের ব্যাগ বা সুটকেশ পরে থাকতে দেখেনি কেউ। ডি এস পি বিপুল মজুমদার বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ ও বোম স্কোয়াড টিম সেখানে এসেছে। এবং তাদের প্রক্রিয়ার মাধ্যমে ব্যাগ খুলে কোন গুরুথ্বপূর্ণ কিছু পাওয়া যায় নি। সমস্তটা তদন্ত করে দেখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news