প্রসেনজিৎ ধর:
জঙ্গিপুরে বিজেপি প্রার্থী মাফুজা খাতুন।
শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে বিজেপি। বাম তৃণমূল পাল্টা চাপে ফেলে সংখ্যালঘু প্রার্থীতে ভরসা রাখল গেরুয়া শিবির। প্রার্থী হলেন মাফুজা খাতুন। মাফুজা খাতুন কুমারগঞ্জের দুই বারের বাম বিধায়ক। মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপির মুর্শিদাবাদ উত্তর জেলা সভাপতি সুজিত দাস জানান, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে মান্যতা দিয়েই মাফুজার হয়ে সর্বশক্তি দিয়ে প্রচার করবে কর্মী সমর্থকেরা।
প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে সংখ্যালঘু প্রার্থীর উপরেই ভরসা রেখেছে বাম থেকে তৃণমূল। এবার ভারতীয় জনতা পার্টিও একই রাজনৈতিক কৌশল নিল। রাজ্যের রাজনৈতিক মহলের ধারনা, সংখ্যালঘু ভোটে যতটা থাবা বসাতে পারবে বিজেপি, তারা ততটাই ভালো ফল করতে পারবে জঙ্গিপুরে। মাফুজা খাতুন সেক্ষেত্রে পদ্ম শিবিরের সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news