Breaking News
Home / TRENDING / লভ জিহাদের নৃশংস পরিণতি! ধর্মান্তরিত হতে না চাওয়ায় স্ত্রীর গলা কাটল এজাজ

লভ জিহাদের নৃশংস পরিণতি! ধর্মান্তরিত হতে না চাওয়ায় স্ত্রীর গলা কাটল এজাজ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এজাজ আহমেদ কে ভালবেসে ছিল প্রিয়া সোনি। ভালবেসে বিয়েও করেছিল। ভালবাসার জন্যে পরিবার কে ছাড়লেও নিজের ধর্ম ত্যাগ করতে পারে নি সে।
তাঁর নিজ ধর্মের প্রতি অবিচল নিষ্ঠা তাঁর জীবনে নিষ্ঠুর ও করুণ পরিসমাপ্তি ডেকে আনল। তার মাথা কাটা দেহ পাওয়া গেল জঙ্গলে। স্বামী এজাজের কথা মত ধর্মান্তরিত হতে না পেরে স্বামীর হাতেই নৃশংস ভাবে খুন হতে হল তেইশ বছরের প্রিয়াকে।
পুলিশের তদন্তে এমনই রোমহর্ষক তথ্য উঠে এসেছে। ঘটনাটি উত্তরপ্রদেশের।

 

উত্তরপ্রদেশের (Uttarpradesh) সোনভদ্র জেলার চৌপালা থানা এলাকার প্রীতনগরে গত ২১ সেপ্টেম্বর একটি ঝোপ থেকে প্রিয়ার কাটা মুণ্ড উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মুণ্ডটি স্থানীয় যুবতী প্রিয়া সোনির। আরও জানতে পারে, মাসখানেক আগে পরিবারের প্রতি বিদ্রোহ করে প্রতিবেশী যুবক এজাজ আহমেদে কে বিয়ে করে প্রিয়া। তারপর থেকে প্রিয়া সোনি কে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ বাড়াচ্ছিল স্বামী এজাজ আহমেদ। কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না নিহত যুবতী। আচমকাই নিখোঁজ হয়ে যায় সে।

 

খোঁজখবর করা শুরু হয়।শেষ পর্যন্ত মেয়েকে না পেয়ে পুলিশে খবর দেয় প্রিয়ার বাপের বাড়ির লোকজন। তদন্তে নেমে সন্দেহ হয় পুলিশের। গ্রেফতার করা হয় স্বামী এজাজকে। এরই মধ্যে কাটামুণ্ড পাওয়া যায় ওই এলাকায়। তদন্তে এই ঘটনার মধ্যে যোগসাজস পায় উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন এজাজ। অপরাধ স্বীকার করে পুলিশ প্রশাসনকে সে জানিয়েছে, ধর্মান্তরিত না হওয়ার কারণে তার এক বন্ধুর সঙ্গে মিলে স্ত্রীকে হত্যা করেছে সে।
প্রমাণ লোপাটের জন্যই মুণ্ড ও ধড় পৃথক জায়গায় ফেলা হয়েছিল। জেরায় জানায় এজাজ

 

এ প্রসঙ্গে সোনভদ্র জেলার পুলিশ সুপার আশীষ শ্রীবাস্তব বলেন, “প্রিয়া ধর্মান্তরিত না হলে এজাজের পরিবার তাঁকে স্বীকার করবে না বলে জানিয়ে দিয়েছিল। বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রী এক সঙ্গে তাঁরা একটি লজে থাকছিল। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, কোনও মতেই ধর্মান্তরিত হতে রাজি ছিল না প্রিয়া। তাই ১৭ সেপ্টেম্বর শেষ পর্যন্ত বন্ধু শোয়েব আখতারের সাহায্য নিয়ে স্ত্রীকে নৃশংস কায়দায় গলা কেটে খুন করে এজাজ।”
‘লাভ জেহাদের’ (Love Jihad) এ হেন ঘটনা সমাজ কে নতুন করে অনেক গুলো প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল কি?
শুরু হয়েছে চর্চা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *