পার্থসারথি পাণ্ডা : 
লোকনাথ ব্রহ্মচারীর জীবন আসলে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। সেই গল্পে বাবা রামকানাইয়ের ইচ্ছে ছিল ছেলে বৈদিক সন্ন্যাসী হয়ে পূর্বপুরুষ আর উত্তরপুরুষদের মোক্ষ পথ নির্মাণ করুক। তিনি সেভাবেই শিক্ষা দিয়েছিলেন ছেলেকে। সেই শিক্ষার পথ ধরেই এগারো বছর বয়সে তিনি লোকনাথের উপনয়ন সম্পন্ন করলেন। উপনয়নের ঠিক পরেই মায়ের কাছে ব্রতভিক্ষা নিয়ে লোকনাথ ঘর ছেড়ে বেরুলেন পথে। মা কমলা বুকের বাছা লোকনাথকে যে সন্ন্যাস পথে ছেড়ে দিতে পারলেন, সেজন্য তাঁর মনটিকেও আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন রামকানাই। যেন সমস্তই ছিল আগের থেকে ঠিক করা, বিধাতার লেখার মতো।
পথে নেমে লোকনাথ পেলেন ভগবান গাঙ্গুলির মতো পণ্ডিত গুরু। গুরুশিষ্য দুজনে মিলে পথে বেরিয়ে নানান অভিজ্ঞতায় ঝুলি ভরলেন। লোকনাথ সাধনা শুরু করলেন ঈশ্বরভক্তি ও আকুলতাময় কর্মযোগের পথ ধরে। জ্ঞানযোগের পথে হেঁটে গুরু হয়েও ভগবান তখনও সিদ্ধি থেকে অনেক দূরে। তাঁর বিশ্বজ্ঞানের আকাঙ্ক্ষা ছিল, ঈশ্বর দর্শনে ততটা নয়। কিন্তু তিনি শিষ্যের মধ্যে দেখেছিলেন ঈশ্বরকে পাবার আকাঙ্ক্ষা। তাই তাঁকে তিনি বেছে দিলেন কর্মযোগের পথ। গুরুর কাজই তো শিষ্যকে সঠিক পথ দেখানো। এই গুরুর হাত ধরেই নব্বই বছর বয়সে দীর্ঘ সাধনার পর সিদ্ধিলাভ করেছিলেন লোকনাথ, হয়ে উঠেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। সে আর এক গল্প…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news