Breaking News
Home / TRENDING / ফ্ল্যাটে ডেকে এনে মত্ত অবস্থায় মহিলাকে মারধোর, অভিযুক্ত টলিউড অভিনেতা

ফ্ল্যাটে ডেকে এনে মত্ত অবস্থায় মহিলাকে মারধোর, অভিযুক্ত টলিউড অভিনেতা

ওয়েব ডেস্ক:

এক মহিলাকে মারধোরের অভিযোগ উঠল টলিউডে একসময়ের অভিনেতা লোকেশের বিরুদ্ধে৷ অভিযোগ, অভিনেতা নিজের কসবার ফ্ল্যাটে মহিলাকে ডেকে এনে মত্ত অবস্থায় মারধোর করেন৷ তাঁকে হুমকিও দেন।

এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আক্রান্ত মহিলা লোকেশের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন৷ এরপর রাতেই ওই ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ৷ তবে লোকেশের খোঁজ পাওয়া যায়নি৷ লোকেশের বিরুদ্ধে মারধোর ও হুমকির মামলা রুজু করেছে তদন্তকারী আধিকারিকরা৷

প্রসঙ্গত, লোকেশ প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই। অভিনেত্রী চুমকি চৌধুরীর স্বামী। অঞ্জন চৌধুরীর মেজ বউ ছবিতে নজর কাড়েন লোকেশ৷ এরপর অনেকগুলি ছবিতে অভিনয় করেছিলেন সেসময়৷ এদিকে এই অভিযোগের পর থেকেই লোকেশ বাড়িছাড়া বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *