Breaking News
Home / TRENDING / আরো দু সপ্তাহের জন্য বাড়তে পারে লকডাউনের মেয়াদ

আরো দু সপ্তাহের জন্য বাড়তে পারে লকডাউনের মেয়াদ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের বাড়তে পারে লকডাউনের মেয়াদ। দিল্লির প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। আগামী ৩১ মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন এর মেয়াদ। বৃহস্পতিবার রাতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার লকডাউন চালিয়ে যাওয়ার বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দীর্ঘ আলোচনা হয় তাঁর। সূত্রের খবর, শনি কিংবা রবিবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, জুন মাসের লকডাউন (Lockdown) চালিয়ে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, জিম ও রেস্টুরেন্টের মতো জায়গাগুলি শর্তসাপেক্ষে খুলে ১৫ জুন পর্যন্ত গোটা দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ছত্রিশগড়ের কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, রাজ্যের হাতে কিছু ক্ষমতা দিয়ে বাড়িয়ে দেওয়া হোক লকডাউনের সময়সীমা।

পরিস্থিতির কথা বিবেচনা করে ইতিমধ্যে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ৩০ জুন পর্যন্ত সে রাজ্যের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করে দিয়েছেন। সূত্রের খবর কোন সংক্রমণ রুখতে লকডাউন বাড়াতে অমিত শাহের কাছে সুপারিশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রমুখ। দেশের বিভিন্ন অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে পরামর্শ পাওয়ার পর আরও দুই সপ্তাহের জন্য বাড়তে চলেছে দেশের লোকজনের সময়সীমা এমনটাই সূত্রের খবর। ১৫ জুন পর্যন্ত হতে পারে পঞ্চম দফার লকডাউনের সময়সীমা।

চতুর্থ দফার লকডাউন ঘোষণার আগে বেশ কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি করে, সঙ্গে কর্মব্যস্ত সময়ে কিছু ছাড় দিয়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। পঞ্চম দফাতেও তেমন নিয়ম বলার থাকতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ২৪ মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে ভারত জুড়ে লকডাউন চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *