Breaking News
Home / TRENDING / পুজোয় রাজ্য ডুবতে পারে অন্ধকারে, সাহায্য চেয়ে কেন্দ্রকে চিঠি মন্ত্রীর

পুজোয় রাজ্য ডুবতে পারে অন্ধকারে, সাহায্য চেয়ে কেন্দ্রকে চিঠি মন্ত্রীর

নীল বণিক :

পূজোর সময়ে কী ঘাটতি দেখা দিতে পারে বিদ্যুতের!
এমনটাই আশঙ্কা করছেন রাজ্য বিদ্যুত দফতরের কর্তারা। তাঁদের বক্তব্য টানা বৃষ্টিতে ইসিএল-এর কয়লার উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে প্রয়োজনের তুলনায় ইসিএল থেকে অনেক কম কয়লা পাওয়া গেছে বলে জানাচ্ছেন দফতরের আধিকারিকরা। তার ওপর বন্যার কারনে বেশ কয়েকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। বিগত একমাস ধরেই ঘাটতিতে চলছিল বিদ্যুত। পূজোর সময়ে বাড়তি বিদ্যুতের চাহিদা থাকে। কোথা থেকে তা আসবে বুঝতে পারছেন না দফতরের আধিকারিকরা। এ ব্যাপারে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যাযকে প্রশ্ন করা হলে তিনি বলেন , “কেন্দ্রীয় সরকারকে নবান্নের সঙ্গে কথা বলে চিঠি দিয়েছি। বাড়তি কয়লার জন্য অনুরোধ করেছি। আশা করছি সব কিছুই ঠিক হযে যাবে।”
শেষ পর্যন্ত মন্ত্রীর আশাপুরণ পুজোর দিনগুলিতে আলো ফুটবে রাজ্যের মানুষের মুখেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *