নিজস্ব সংবাদদাতা। “মুসলিম তোষণ চাই না। মুসলিম সম্প্রদায়ের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন।” বুধবার কলকাতাবাসী মুসলিম নাগরিকদের একাংশের তরফে পাঠানো একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শহর কলকাতায় সাম্প্রতিক দু’টি ঘটনায় রং না-দেখে ‘দোষীদের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই চিঠিতে। এবং কোনও ঘটনাতেই সাম্প্রদায়িক রং না-দেখার অনুরোধও করা হয়েছে মুসলিম সমাজের পক্ষ থেকে। এনআরএস হাসপাতালে হামলা এবং প্রাক্তন মহিলা মডেলকে অ্যাপ-ক্যাব ঘিরে ‘দাপাদাপি’-র ঘটনা প্রকাশে এসেছে। দু’টি ক্ষেত্রেই অভিযুক্তেরা ঘটনাচক্রে মুসলিম সম্প্রদায়ের। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দূর্বৃত্তদের শাস্তি দেওয়ার কথা ওই চিঠিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন মুসলিম সমাজের শিক্ষিত অংশ।
এই চিঠিতে লেখা হয়েছে, ‘দু’টি ঘটনার হামলাকারীরা মুসলিম— তাতে আমরা ব্যথিত এবং লজ্জিত’। চিঠিতে মুখ্যমন্ত্রীকে আরও লেখা হয়েছে, ‘প্রথমত দোষীদের আইনি সাজা দিন। মুসলিমরা জড়িত, এমন সব ঘটনাতেই তেমনটা করুন। মুসলিম বলে তারা যেন কখনওই রেহাই না-পায়। তাতে একটা বার্তা যাবে, একটি গোষ্ঠীকে আড়াল করা হচ্ছে না। প্রসঙ্গত, লোকসভা ভোটে শোচনীয় হারের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথিও খাব।” মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল। এই চিঠিতে কার্যত মুখ্যমন্ত্রীকে এই ধরনের কথা প্রকাশ্যে না বলার অনুরোধ করা হয়েছে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Educated Muslim community should teach their people to put on helmets first, while biking and not 3 persons on a bike .