নিজস্ব সংবাদদাতাঃ
স্বাস্থ্য সংক্রান্ত একটি সাম্প্রতিক গবেষণা বলছে, তীব্র মানসিক চাপের ফলে চিরকালের মতো অন্ধ হয়ে যেতে পারেন আপনি। চোখের সঙ্গে মনের সম্পর্ক বিষয়ে গবেষণাটি যে যুগান্তকারী তা বলা বাহুল্য। স্বভাবতই গোটা পৃথিবীর গবেষক ও ডাক্তাররা এই ঘটনা জানার পর চোখের সমস্যা নিয়ে নতুন করে ভাবতে বসেছেন। চোখের রোগের সঙ্গে আধুনিক জীবন যাপনের যে এতখানি যোগাযোগ তা আন্দাজ করা গেলেও এতদিন স্পষ্ট ছিল না। কিন্তু এবার নড়চড়ে বসল গোটা পৃথিবীর চক্ষুরোগ বিশেষজ্ঞরা।
জানা গেছে, অত্যাধিক মানসিক চাপে ধীরে ধীরে একজন তাঁর দৃষ্টিশক্তি হারাতে পারে, হতে পারে ‘গ্লুকোমা’, ‘অপটিক নিউরোপ্যাথি’, ‘ডায়েবেটিক রেটিনোপ্যাথি, এবং বয়সজনিত ‘ম্যাকুলার ডিজেনারেশন’-এর মতো সমস্যা। এ কথা জানান গবেষক দলের অন্যতম সদস্য বার্নহার্ড স্যাবেল। তাঁর যুক্তি, মাত্রাতিরিক্ত চাপে নার্ভাস সিস্টেম সমস্যা তৈরি হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক এবং চোখ।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য বিষয়ক বিখ্যাত জার্নাল ইপিএমএ-তে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news