Breaking News
Home / TRENDING / ‘চোর শুভাপ্রসন্ন’ সারদাকাণ্ডে বোমা ফাটালেন কুণাল

‘চোর শুভাপ্রসন্ন’ সারদাকাণ্ডে বোমা ফাটালেন কুণাল

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-

ভাষা দিবসের অনুষ্ঠানে চিত্রশিল্পী শুভাপ্রসন্নর মন্তব্যে বিতর্ক বেড়েই চলেছে। বুধবারের পর বৃহস্পতিবারও চিত্রশিল্পীকে কড়া ভাষায় জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তাতে পালটা জবাব দিতেও ভুল করেননি শুভাপ্রসন্নও।

এদিন কুণাল বলেন, “শুভাদা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করছেন, কোনো কারণ ছাড়াই বিতর্ক তৈরি করছেন, দলের তরফ থেকে কেউ ওনার সঙ্গে কথা বলুন। আমার মনে হয় ওনার কোনও জমি বা কমিটিতে জায়গা দরকার, তাই এসব বলছেন আর নিজের সংস্থার নাম রেখেছেন আর্টস একর।

উনি আমাদের দলের কেউ নন, শুধুদলের শুভানুধ্যায়ী। দলের তরফ থেকে ওনার সঙ্গে কথা বলা হোক, ওনার বাড়তি কোনও জমি দরকার কিনা বা কমিটি দরকার কিনা?” পালটা জবাব দিতে ভোলেননি চিত্রশিল্পীও। তিনি বলেন, “আমি জমি দিয়ে কী করব, আমার অনেক জায়গা আছে। আমার ছবি ১০ লক্ষ টাকায় বিক্রি হয়। এই তো কয়েকদিন আগে আমার আঁকা মহাভারত সিরিজের প্রদর্শনী হয়ে গেল।”

আর আজ সাংবাদিক সম্মেলনে কুনাল ঘোষ দাবি করেন, ২০১৩ সালের পর থেকেই তিনি অভিযোগ করেছেন, শুভাপ্রসন্ন থেকে শুভেন্দু সবাই চোর, কেন্দ্র সংস্থা ED, CBI থেকে বাঁচিয়ে রেখেছে বিজেপি। আর এই নিয়ে বাংলার রাজনীতি সরগরম, কুনাল-শুভাপ্রসন্ন মন্তব্যে জেরবার শাসকদল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *