নীল বণিক
ভূয়ো নথিপত্র দেখিয়ে ব্যাঙ্ক থেকে ৫১৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগে কৌস্তভ রায় ও শিবাজি পাঁজাকে গ্রেফতার করল সিবিআই। এক সময়ে মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী ছিলেন শিবাজী এবং কৌস্তুভ, যিনি তৃণমূলের সাহায্য নিয়ে একসময় কলকাতা টিভি ‘দখল’ করেছিলেন, সেই দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল সিবিআইয়ের(ব্যাঙ্ক জালিয়াতি শাখা)।
কানাড়া ব্যাঙ্ক থেকে ৫১৫ কোটি টাকার জালিয়াতি করে তাঁদের আর পি ইনফোটেক এবং চিরাগ কোম্পানী। কয়েকবার এই দু’জনকে সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে ডাকা হয়। সিবিআই কর্তারা দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন। নথিপত্র জমা দিতে বলেন। বৃহস্পতিবার আবার দু’জনকে ডাকা হয়। নথিপত্রে গরমিল থাকায় এবং কথায় অসঙ্গতি থাকায় দুজনকে গ্রেফতার করে সিবিআই। শুক্রবার দু’জনকে বিধাননগর আদালতে তোলা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news