চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ইডেনে কোয়ারানটিন সেন্টার গড়তে চেয়ে চিঠি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার (Anuj Sharma) অফিসের তরফে সিএবি (CAB) সভাপতি অভিষেক ডালমিয়াকে চিঠি দেওয়া হয়। তাতে জানানো হয়, কলকাতা পুলিশের কর্মীদের জন্যে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কোয়ারানটিন সেন্টার গড়তে চায় পুলিশ। আর তা দ্রুততার সঙ্গে। বেঙ্গল কলকাতা পুলিশের কিছু পাওয়া মাত্রই সায় দিয়েছে। তারপর থেকেই দ্রুততার সঙ্গে কলকাতা পুলিশ সেই কাজে হাত লাগিয়েছে।
তবে, গোটা ইডেন গার্ডেন্সই এখন নিয়ে নেওয়া হচ্ছে না। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, ই, এফ, জি, এইচ ও জে ব্লকে আপাতত কোয়ারানটিন সেন্টার গড়তে চায় কলকাতা পুলিশ। সিএবি’র তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না মিললেও বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সেই কথার পর যে ইডেনকে কোয়ারানটিন সেন্টার হিসেবে দিতে সিএবি-র কোনও বাধা থাকবে না, তা একপ্রকার স্পষ্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news