Breaking News
Home / TRENDING / সাবধান! এবার থুতু ফেললেই জরিমানা ৫০০০

সাবধান! এবার থুতু ফেললেই জরিমানা ৫০০০

নিজস্ব সংবাদদাতা:

যেখানে সেখানে থুতু, অবর্জনা ফেলে নোংরা করা ‘পাবলিক’-এর জন্য এই আইনের যে খুব দরকার তা মেনে নেবেন সকলেই। এবার সেই ধাক্কাটাই দিতে চলেছে রাজ্য সরকার। এতদিন অবধি কলকাতা পুর এলাকায় যেখানে সেখানে থুতু, অবর্জনা ফেললে জরিমানা ছিল মোটে ৫০ টাকা, এবার সেই জরিমানার পরিমাণ বাড়িয়ে করা হচ্ছে ৫০০০টাকা। তবে এই আইন হলেও থেকে যাচ্ছে প্রশ্ন। যেমন, আজ অবধি কজন নাগরিকের কাছ থেকে পুরসভা বা প্রশাসন রাস্তায়, স্টেশন বাজারে, ব্রিজে থুতু ফেলে নোংরা করার জন্য জরিমানা করেছে? যদি সত্যি তা করা হয় তবে কলকাতা পুরসভার তো লালে লাল হয়ে যাওয়ার কথা। না, গুটকা থুতুতে নয়, প্রাপ্ত অর্থে। অতএব ৫০টাকা বেড়ে ৫০০০ হয়েছে ভালো কথা, কিন্তু সবচেয়ে বড় বিষয় আইনটির ব্যবহার বা প্রয়োগ। এই মর্মে প্রশাসনকে নজর রাখতে হবে পাবলিক প্লেসের দিকে। প্রয়োজন মতো ব্যবস্থা নিতে হবে। তবেই পরিস্থিতি কিছুটা হলেও বদলাবে।

এদিকে যত্রতত্র আগুন জ্বালিয় রান্না করা বন্ধ করতেও বিধানসভায় আনা হল সংশোধনী বিল। পাশাপাশি আগে কলকাতা কর্পোরেশন এলাকায় বাড়ি তৈরির প্ল্যান পুরসভা পাস করার পর ২ বছরের মধ্যে বাড়ি তৈরি করার নিয়ম ছিল, নতুন নিয়মে তা বেড়ে ৫ বছর করা হল।

 

সঙ্গের ছবি: হাওড়া ব্রিজে ‘র থাম ঢেকেছে পানের পিক আর গুটকা -থুতুতে

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *