Breaking News
Home / TRENDING / ঘোষিত দিনক্ষণ, বইমেলা এবারও সেন্ট্রাল পার্কে

ঘোষিত দিনক্ষণ, বইমেলা এবারও সেন্ট্রাল পার্কে

নিজস্ব সংবাদদাতা:

বুধবার সাংবাদিক সম্মলনে আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল ৪৩তম আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ। অধিকাংশ বছরগুলোর মতই আগামী ৩০ জানুয়ারি থেকে বইমেলা শুরু হবে৷  চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন যথারীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবারের মেলা হচ্ছে সেন্টাল পার্ক মেলা প্রাঙ্গণে।

উল্লেখ্য, এবারের মেলাতে অংশগ্রহণ করছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, জাপান, চিন, বাংলাদেশের মতো একাধিক দেশ। তবে মেলার বিশেষ উপস্থিতি হল ইরানের৷ পাশাপাশি এবারের শিতে বইমেলায় দেখা যাবে পাকিস্তানের বেশ কয়েকটি প্রকাশককে৷ এছাড়াও থাকছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাডু, কর্ণাটক, গুজরাত, উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র সহ রাজ্যগুলির প্রকাশকেরা। ২০১৯ সাল মহাত্মা গাঁধীজির সার্ধশতবর্ষের বছর৷ তাই বইমেলাতে বিশেষ ভাবে স্মরণ করা হবে গাঁধীজিকে৷

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে বইমেলা৷ এইসঙ্গে জানা গিয়েছে, কলকাতা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ জানুয়ারি অবধি৷ যেখানে দেশ বিদেশের বিশিষ্ট সাহিত্য, সিনেমা, নাটক জগত ও ক্রীড়া জগতের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *