নিজস্ব সংবাদদাতা :
সিঙ্গাপুরের স্যান্টোসা আইল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুই দেশের রাষ্ট্রনেতা কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য কাজ করতে একমত হন। পাশাপাশি, ওয়াশিংটন তার একসময়ের শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হবে বলে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে । মার্কিন রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর আশা খুব তাড়াতাড়ি পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু হবে। এই বিষয়ে মার্কিন সচিব মাইক পম্পেও কোরীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পরবর্তী পদক্ষেপের দিন ঠিক করা হবে। তবে কীভাবে এই নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু হবে, কীভাবে করা হবে নিরস্ত্রীকরণ তার কোনও উল্লেখ বিবৃতিতে নেই। উল্লেখ নেই পরমাণু প্রকল্পের জন্য যে আন্তর্জাতিক বরাদ্দগুলি খারিজ হয়েছিল, তা আবার কোরিয়াকে দেওয়া হবে কিনা। এই বিবৃতিতে এই উল্লেখ ও নেই যে দুই দেশ আদৌ কোনও শান্তি চুক্তি স্বাক্ষর করেছে কিনা। তবে এই বৈঠকের পর উত্তর পূর্ব এশিয়ার পটচিত্রে বড় রকম পরিবর্তন আসবে বলেই আশা সকলের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news