নিজস্ব সংবাদদাতা
কেরালায় বিধ্বংসী বন্যায় আটকে পড়েছেন এরাজ্যের কয়েক হাজার মানুষ। এই পরিস্থিতিতে ঘরে ফিরতে চাইলেও এখনও পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি তাদের।অবশেষে কেরলের এক বাম সাংসদের আবেদনে সাড়া দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল মন্ত্রক।রাজ্য সিপিএমের বক্তব্য,
প্রাকৃতিক দুর্যোগে আটকে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকদের সম্পর্কে খোঁজ রাখা, অসুবিধায় তাঁদের পাশে দাঁড়ানো ও বিপজ্জনক পরিস্থিতিতে তাঁদের বাড়ি ফিরিয়ে আনার মুখ্য দায়িত্ব এরাজ্যের সরকারেরই। কিন্তু এখনও পর্যন্ত সরকার তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ স্থাপন করেছেন বলে শোনা যায়নি! কোনও হেল্পডেস্ক-ও খোলা হয়নি! তাঁদের বাড়ি ফিরিয়ে আনার জন্য কোনও সরকারী বন্দোবস্ত করার আবেদনও করা হয়নি। কিন্তু ইতোমধ্যেই কেরালার সি পি আই (এম) সাংসদ কে কে রাগেশ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে শুক্রবার চিঠি লিখে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম সহ উত্তর ও উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে। সেই অনুযায়ী শনিবার বিকেলে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা হয়েছে এর্নাকুলাম থেকে, যাতে বিনামূল্যে এই সমস্ত শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে পারবেন। রবিবার বিকেলেও একটি ট্রেন ছাড়া হবে বলে রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news