Breaking News
Home / TRENDING / অনুন্নয়েনর ছায়াতেই শুরু পঞ্চায়েতের তরজা

অনুন্নয়েনর ছায়াতেই শুরু পঞ্চায়েতের তরজা

প্রসেনজিত ধর:

কোন্নগড় কানাইপুর পঞ্চায়েতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তরজা তুঙ্গে। এলাকাজুড়ে অনুন্নয়নের ছোঁয়া। বেশ কিছু এলাকা ঘুরে দেখলেই চোখে পড়বে কোথাও রাস্তা আছে তো নর্দমা নেই কোথাও কল আছে তো জল নেই। আবার সন্ধ্যা নামলেই রাস্তার খুঁটি গুলিতে কোনো আলো নেই। গত পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও এই এলাকায় তেমন ভাবে কাজ হয় নি বলে অভিযোগ স্থানীয়দের।এদিকে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আচ্ছালাল যাদব সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন পঞ্চায়েত প্রচুর কাজ করেছে। আগে বর্ষায় এই এলায় জল দাঁড়িয়ে যেত। পঞ্চায়েতে আসার পর সব রাস্তা উঁচু করে মেরামত করা হয়। এলাকায় পানীয় জলের সমস্যার সমাধানও পঞ্চায়েত করেছে বলে দাবি তাঁর । ফলে ভোটে জেতার বিষয়ে আশাবাদী তিনি।তবে বিজেপি নেতা পরাগতরু মিত্র বলেন ওই কানাইপুর পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা সবাই জানে। বেশ কিছু দিন আগেই প্রধান কে সরাতে হয়েছে এই গোষ্ঠী দ্বন্দ্বের জন্য। এবার ভোটে গ্রাম সভায় মোট ৩০ টি আসন। এই ৩০ টির মধ্যে ৩০টিতেই প্রার্থী দিয়েছে তৃণমূল। বিরোধিরা যেমন সিপিএম ২০ টি, বিজেপি ৩০ টি আসনে প্রার্থী দিতে পেরেছে। কংগ্রেস এখানে নেই বললেই চলে। কিন্তু তৃণমূলের মাথা ব্যাথার কারণ হচ্ছে গোঁজ প্রার্থীরা। সবমিলিয়ে এই পঞ্চায়েত কার দখলে আসে সেটাই দেখার।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *