Breaking News
Home / TRENDING / কাটিহারের কথায় ক্ষোভ, বিজেপিকে কড়া আক্রমণ ইমাম-নেতার

কাটিহারের কথায় ক্ষোভ, বিজেপিকে কড়া আক্রমণ ইমাম-নেতার

নিজস্ব সংবাদদাতা :

জামা মসজিদকে মন্দির বলে এবার মুসলিম ধর্মগুরুর তোপের মুখে পড়ল বিজেপি।

বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দলের প্রতিষ্ঠাতা ও বিজেপি নেতা বিনয় কাটিহারের মন্তব্যে ক্ষুব্ধ সারা ভারত ইমাম সমিতির সভাপতি ইমাম সাজিদ রসিদি। তাঁর বক্তব্য, “বিজেপি ঘৃণার রাজনীতি করতে চাইছে।” কাটিহার বলেছেন, “৬০০০ হিন্দু মন্দির ধ্বংস হয়েছিল। .তার মধ্যে আমরা চাইছি মাত্র তিনটি।” মূলত কংগ্রেসকে আক্রমণ করে তাঁর বক্তব্য,  “কংগ্রেস যদি অযোধ্যায় মসজিদ নির্মাণের দাবি নিয়ে মামলা লড়তেই থাকে, তাহলে আমরা ধ্বংস হয়ে যাওয়া ৬০০০ মন্দিরই পুনর্নিমানের দাবি জানাব।”

কাটিহারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইমাম সাজিদ রসিদি বলেন, “কোনওভাবে মুসলিমরা যদি অযোধ্যায় রামমন্দির মেনে নেয় তাহলে ওদের রাজনীতি শেষ হয়ে যাবে। তাই নিজেদের রাজনীতি জিইয়ে রাখতেই ওরা এখন আরও মন্দিরের কথা বলছে।”

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন :- 

https://channelhindustan.com/2017/12/binay-katihar-copy/

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *