Breaking News
Home / TRENDING / আতঙ্ক বাড়িয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮

আতঙ্ক বাড়িয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮

নিজস্ব প্রতিনিধি।

দেশে করোনা ভাইরাসে (Karona Virus) এই নিয়ে ২৮ জন আক্রান্ত হলেন। এঁদের মধ্যে রয়েছেন দিল্লির এক বাসিন্দা। যিনি কিছুদিন আগেই বিদেশ ভ্রমণ করে এসেছেন। এঁর থেকেই আগ্রার একই পরিবারের ৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও রয়েছেন ১৬ জন ইতালিয় পর্যটক এবং তাঁদের গাড়ির চালক। এঁদের ইন্দো-তিব্বত সীমান্তে কোয়ারানটাইনে রাখা হয়েছে পুলিশ ক্যাম্পে। এরই মধ্যে আতঙ্ক বাড়িয়ে গুরগাঁও-এর এক পেটিএম কর্মী এই রোগে আক্রান্ত হয়েছেন। ঝুঁকি না নিয়ে পেটিএম তাঁদের সমস্ত কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। গুরগাঁওয়ের অফিস জীবানুমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পেটিএম কর্তৃপক্ষ।

মারণ রোগ নিয়ে আতঙ্ক এমন জায়গায় পৌঁছিয়েছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিভবন হোলির অনুষ্ঠান বাতিল করেছে। লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন যে বিদেশে ১৭ জন ভারতীয় এখন এই রোগে আক্রান্ত। এর মধ্যে ১৬ জন জাপানের একটি জাহাজে রয়েছেন বাকি একজন আমেরিকায়। দেশের অবস্থার পরিপ্রক্ষিতে সতর্ক রয়েছে রাজ্যগুলিও। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আল্লা নানি বলেছেন তাঁর রাজ্যে এখনও পর্যন্ত এই রোগে কেউ আক্রান্ত হননি। সরকারের তরফ থেকে ২৮১ জনকে চিহ্নিত করা হয়েছিল যাঁরা বিদেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে ৬৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এখনও পর্যন্ত রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ১১ জনের শরীরে এই ভাইরাস পাওয়া যায় নি। মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের সমস্ত মানুষকে সতর্ক এবং সাবধান থাকার নির্দেশ দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *