Breaking News
Home / TRENDING / বাবার ব্যাটালিয়নে কার্গিল শহিদের ছেলে

বাবার ব্যাটালিয়নে কার্গিল শহিদের ছেলে

নিজস্ব সংবাদদাতা:

বাবা যখন কার্গিল যুদ্ধে শহিদ হয় তখন হিতেশ কুমারের বয়স ছয়। উনিশ বছর পর হিতেশের জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল হয়তো। সেনাবাহিনীর যে ব্যাটালিয়নে ছিলেন বাবা সেখানেই লেফটেন্যান্ট পদে যোগ দিলেন হিতেশ। মুজফ্‌ফরনগরের সিভিল লাইন্স এলাকায় প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধাও জানালেন।
দেহরাদূনের মিলিটারি অ্যাকাদেমি থেকে পাশ করে শহিদ বচন সিংহের ছেলে উর্দি গায়ে হাসলেন স্বপ্নপূরণের হাসি। তাঁর কথায়, ‘আমাকে নিয়ে মায়ের স্বপ্ন ছিল। সেনাবাহিনী নিয়ে আমার স্বপ্ন ছিল। এবার সততা এবং গর্বের সঙ্গে দেশের জন্য কাজ করব।’
রাজপুতানা রাইফেলস-এর সেকেন্ড ব্যাটালিয়ন হিতেশকে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১২ জুন কার্গিলের তোলোলিং এলাকায় শত্রুপক্ষের আক্রমণে উনিশ জনের মৃত্যু হয়। যার অন্যতম ছিলেন হিতেশের বাবা শহিদ বচন সিংহ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *