Breaking News
Home / TRENDING / কারণ না দর্শিয়ে ভোটের আগের রাতে আটক কাঁথির বিশ্ব হিন্দু পরিষদ নেতা

কারণ না দর্শিয়ে ভোটের আগের রাতে আটক কাঁথির বিশ্ব হিন্দু পরিষদ নেতা

ওয়েব ডেস্ক:

ভোটের আগের রাতে কোনও কারণ না দর্শিয়েই বিশ্ব হিন্দু পরিষদের নেতাকে আটক করল কাঁথি থানার পুলিশ৷ শচীন্দ্রনাথ সিংহ নামে ওই নেতাকে শনিবার গভীর রাতে আটক করা হয়৷ শচীন্দ্রনাথ সিংহ বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষনেতা ও সংগঠনের অন্যতম মুখ৷

পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ সংগঠনের বক্তব্য, শচীন্দ্রনাথ সিংহ কাঁথির বাসিন্দা৷ তিনি কোনও বহিরাগত নন৷ তাহলে কেন তাঁকে তুলে নিয়ে গেল পুলিশ তা স্পষ্ট নয়৷ তারা জানিয়েছে, পুলিশ স্পষ্ট করুক কেন শচীন্দ্রনাথ সিংহকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? তা না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷ প্রসঙ্গত, কাঁথিতে গতকাল রাতে সুধাকর মাইতি নামে এক তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু হয়৷ সেই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের নেতাকে আটক করা হয়েছে কিনা সেটাও পরিস্কার নয়৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *