নিজস্ব সংবাদদাতা:
রণক্ষেত্র কাঁকিনাড়া। এলাকায় দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সেখানে মুড়ি মুড়কির মত বোমা পড়ছে বলে খবর। রাইদিঘির ঘটনা। প্রসঙ্গত, ওই অঞ্চলে চলছে উপনির্বাচন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। নামে র্যাফ।
এদিকে মদন মিত্রের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা হয় এদিন কাঁকিনাড়া হাইস্কুলের বুথে। মদন মিত্রের ওপর হামলার অভিযোগ করে তৃণমূল। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ। আহত হয়েছেন র্যাফের এক অফিসার।
এদিকে নিউটাউনের কদমপুকুরে শাসক দলের জমায়েত সরাতে লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী। সেখানকার ২০১ ও ২০২ নং বুথে অবাঞ্ছিত জমায়েত হতেই সক্রিয় হল বাহিনী।
অন্য একটি ঘটনায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গড়িয়ার জোড়া বটতলা স্কুলে সিপিএম এর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news