Breaking News
Home / TRENDING / চ্যানেল হিন্দুস্তানের আগাম সংবাদ সত্যি করে বিজেপিতে কালচিনির তৃণমূল বিধায়ক

চ্যানেল হিন্দুস্তানের আগাম সংবাদ সত্যি করে বিজেপিতে কালচিনির তৃণমূল বিধায়ক

ওয়েব ডেস্ক:

আরও একবার অক্ষরে অক্ষরে মিলে গেল চ্যানেল হিন্দুস্তানের আগাম খবর। কালচিনির তৃণমূল বিধায়ক ইউলসন চম্প্রমারি যে বিজেপিতে যোগ দিতে চলেছেন তা চ্যানেল হিন্দুস্তানে আগেই জানিয়েছিল। সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন চম্প্রমারি। এইসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন বিপ্লব মিত্র। সূত্রের খবর, এদিন ১০ জন নেতা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। দিল্লির খবর, আরও ৪ জন যোগ দেবেন।

এদিনের দল বদল প্রসঙ্গে মুকুল রায়ের মন্তব্য, “বাংলার রাজনীতিতে ভূমিকম্প চলছে। ১টি জেলা পরিষদ বিজেপির হয়ে গেল। ”

প্রসঙ্গত, চম্প্রমারির দলবদলের জল্পনা শুরু হয়েছিল গত শুক্রবার। উল্লেখ্য, আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের পর্যালোচনা বৈঠকে তিনি যোগ দেননি। এছাড়াও গত শুক্রবার বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক এবং ফালাকাটাতে মিছিল করেছিল শাসক দল। ওই মিছিলেও চম্প্রমারি যোগ দেননি বলে জানা গিয়েছিল।

শনিবার দিল্লিতে গেরুয়া শিবিরের সদর দফতরে এছাড়াও দার্জিলিং পুরসভার ১৭ জন কাউন্সিলর আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় দার্জিলিং পুরসভার এই কাউন্সিলরদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *