Breaking News
Home / TRENDING / মধ্যপ্রদেশের কংগ্রেসে কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য লড়াই প্রকাশ্যে

মধ্যপ্রদেশের কংগ্রেসে কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য লড়াই প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি

কংগ্রেসের মুখ্যমন্ত্রী কমল নাথের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করার হুশিয়ারি দিলেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Sindhiya)। বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ পেয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ কমলনাথ সরকারের বিরুদ্ধে তিনি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে। মাধবরাও সিন্ধিয়া পুত্র জানিয়ে দিয়েছেন, “দল যদি ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারে তাহলে তিনি নিজে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন।” দিল্লিতে শোচনীয় হারের পর দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে তারা পরস্পর বিরোধী মন্তব্য জড়িয়ে পড়ছেন। এমতাবস্থায় কমল নাথ (Kamal Nath) বনাম জ্যোতিরাদিত্য লড়াই নতুন করে অস্বস্তি বাড়িয়েছে এআইসিসির (AICC)।

বিতর্কের সূত্রপাত, মধ্যপ্রদেশের আংশিক সময়ের শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে। বেতনবৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে ভোপালে প্রায় পাঁচ হাজার শিক্ষক গত দুই মাস ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এঁদের পাশে দাঁড়িয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘোষণা করেছেন, “কংগ্রেস পরিচালিত সরকার যদি অতিথি শিক্ষকদের দাবি পূরণ না করে, তাহলে আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব।” গুনার প্রাক্তন সংসদ সদস্যের আরও দাবি, “অতিথি শিক্ষকদের বেতনবৃদ্ধির প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তেহারেই ছিল। কিন্তু, ক্ষমতায় আসার এক বছর পরও সে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি কমলনাথ সরকার।”  ক্ষমতায় আসার পর থেকেই মধ্যপ্রদেশে কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অভ্যন্তরীণ লড়াই চলছে। সম্প্রতি সেই লড়াই প্রকাশ্যে এসে পড়ায় সমস্যা তীব্রতর হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *