নিজস্ব সংবাদদাতাঃ
ছাত্র আন্দোলনের জয় হল। অবশেষে যাদবপুরে ফিরছে প্রবেশিকা পরীক্ষা। আগের মতোই প্রবেশিকার ৫০% ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ৫০%-এর ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তির সিদ্ধান্ত নেওয়া হবে। আজ উপচার্যের নেতৃত্ব ম্যারাথন বৈঠক হয়। বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় প্রবেশিকা ফিরছে। স্বভাবতই অনশনরত ছাত্রছাত্রীরা খুশি। কর্মসমিতির সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানায়।
উল্লেখ্য, একদিকে যখন ছাত্রছাত্রীদের ইচ্ছে ছিল কলা বিভাগের প্রবেশিকা ফেরানো হোক। অন্য দিকে তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছিলেন উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া হোক। একই ইচ্ছে ছিল শিক্ষামন্ত্রীর। কিন্তু লাগাতার আন্দোলনের কাছে হার মানলেন উপাচার্য। এদিন বৈঠকের আগে উপাচার্য সুরঞ্জন দাস অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। অন্য দিকে আজ অনশনরত দুই পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সব মিলিয়ে তিন জন অনশনকারী অসুস্থ হন। তবে প্রবেশিকা ফেরানোর সিদ্ধান্ত ঘোষণার পর স্বভাবতই তারা আনন্দিত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news