ওয়েব ডেস্ক:
দেবীপক্ষের শুরুতেই রাজ্যের গেরুয়া শিবিরে উৎসবের মেজাজ, শহরে হলেন বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার ৩৭০ ধারা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এলেন বিজেপি সভাপতি। শনিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। বিজেপি সভাপতিকে স্বাগত জানান মুকুল রায় সহ দলের অসংখ্য কর্মী সমর্থক।
রাজ্য বিজেপি সূত্রে খবর, শনিবার মহালয়ার ভোরে বাগবাজার ঘাটে একটি তর্পণ কর্মসূচিতেও অংশ নেবেন নাড্ডা। এদিকে রাজ্যে আসছেন অমিত শাহও। সব মিলিয়ে মহালয়াতে রাজ্যে রাজনৈতিক ঝড় তুলতে প্রস্তুত মুকুল-দিলীপের বিজেপি।
প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হয়েছে সম্প্রতি। যার পরে দেশের বিরোধী দলগুলি বিজেপির দিকে তোপ দেগেছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিছুটা হলেও বিজেপি বিরোধী হাওয়া তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সে কারণেই দলের পক্ষ থেকে রাজ্যের মানুষকে বার্তা দিতে চাইছে বিজেপি। নাড্ডার কলকাতায় আগমন কতকটা সে কারণেই।
অন্যদিকে দুদিন পরে রাজ্যে আসছেন অমিত শাহ। তিনি বলবেন এনআরসি নিয়ে। এনআরসি’র মাধ্যমে কী করতে চাইছে সরকার। রাজ্যের মানুষ, বুদ্ধিজীবী ও দলীয় কর্মীদের সেই বার্তাই দেবেন শাহ। পাশাপাশি ৩৭০ ধারা বিলোপের পেছনে সরকারের উদ্দেশ্য কী তা রাজ্যবাসীর কাছে স্পষ্ট করবেন নাড্ডা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news