চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মধ্যপ্রদেশে কমলনাথের (Kamalnath) সঙ্গে সাক্ষাৎ করা এক সাংবাদিকের করোনা ভাইরাস (Cooronavirus) আক্রান্ত হওয়ায় হইচই পড়ে গিয়েছে। বুধবার নতুন করে মধ্যপ্রদেশের যে ১৯ শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে তাদেরই একজন এই সাংবাদিক। এমন ঘটনার পর হইচই পড়ে গিয়েছে মধ্যপ্রদেশ জুড়ে। ওই সাংবাদিককে পাঠানো হয়েছে ভোপালের এইমসে।
প্রসঙ্গত, ২০ মার্চ সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কমলনাথ। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওই আক্রান্ত ওই সাংবাদিক। কংগ্রেস নেতা কমলনাথের খুব কাছাকাছিও গিয়েছিলেন তিনি, এমনটাই জানা গিয়েছে। সঙ্গে অন্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে। এমন ঘটনায় তীব্র ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে সংবাদমাধ্যম ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মধ্যে।
ভোপাল প্রেসক্লাবের পক্ষে সভাপতি দীনেশ গুপ্তা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকের দায়িত্ব জ্ঞানহীন আচরণে। তিনি বলেছেন, “এই ধরনের কার্যকলাপ কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার যখন করোনা সচেতনতায় একের পর এক বার্তা দিয়ে চলেছে। তখন ওই সাংবাদিকের উচিত ছিল সেই সব কথা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। আমরা তার দায়িত্ব জ্ঞানহীন আচরণ বলেই মনে করছি।”
মধ্যপ্রদেশ সরকারের স্বাস্থ্য আধিকারিক সুধীর ধেরিয়া বলেন, “ওই সাংবাদিককে যেমন করোনা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তেমনই তার সংস্পর্শে আসা ব্যক্তিদের ও ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরে যদি তাদের মধ্যে সর্দি কাশি কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখতে পাওয়া যায় তাদের চিকিৎসার বন্দোবস্ত সরকারের পক্ষ থেকেই করা হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news