নিজস্ব সংবাদদাতা।
ঝাড়খন্ড (Jharkhand) বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ২০১৯ সালের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় বসা বিজেপি সরকার কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে। কংগ্রেস, জেএমএল ও আরজেডি জোট গেরুয়া শিবিরকে পিছনে ফেলে কিছুটা হলেও এগিয়ে গিয়েছে গণনার প্রথমদিকে। কিন্তু বিজেপি (BJP) শেষ পর্যন্ত নজর রেখেছে ঝাড়খণ্ডের ফলাফলের দিকে।
নাগরিক সংশোধনী আইন (CAA) ও এনআরসি (NRC) নিয়ে কেন্দ্রীয় সরকারকে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আর সেই সময়ই ভোট হয়েছিল ঝাড়খন্ড বিধানসভা। রাজনৈতিক সমালোচকদের মতে, সেই সমালোচনার ইতিবাচক প্রভাব পড়তে পারে ঝাড়খণ্ডের নির্বাচনে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news