Breaking News
Home / TRENDING / বেতন মিলছে না, হাতা খুন্তি ফেলে জাতীয় সড়ক অবরোধ মিড ডে মিলের রাধুনীদের

বেতন মিলছে না, হাতা খুন্তি ফেলে জাতীয় সড়ক অবরোধ মিড ডে মিলের রাধুনীদের

নিজস্ব সংবাদদাতাঃ

নিয়ম মতো বেতন না পাওয়া এবং আরও বেশ কিছু দাবির ভিত্তিতে মিড ডে মিলের রাধুনী সমিতি ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বৃহস্পতিবার সকালে।

ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার করনদিঘী বাসস্ট্যান্ড এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বিদ্যালয়ে রান্না করেও বেতন পাচ্ছেন না। তাই আজ মিড ডে মিল রাধুনী সমিতি করনদিঘী সমষ্টি উন্নয়ণ আধিকারিকের কাছে স্মারক লিপি তুলে দেওয়ার জন্য করনদিঘী ব্লকে আসেন। কিন্তু সমষ্টি উন্নয়ণ আধিকারিক অফিসে উপস্থিত না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, বিডিওকে আগাম জানানো সত্বেও কেন অফিসে উপস্থিত নেই? এরই প্রতিবাদে করনদিঘী বাসস্ট্যান্ডে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মিড-ডে মিলের রাধুনীরা।

অবরোধের ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ ও করনদিঘী ব্লকের জয়েন্ট বিডিও। তাদের আশ্বাসে অবরোধ উঠে যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *