নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়ি: ফের শিলিগুড়ি থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
গোপন সূত্রের খবর পেয়ে এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে। এই বেআইনি গাঁজা পাচারের অভিযোগে দু’জনকে বামালকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম দিনেশ কুমার ধনকার ও উত্তম দেব বর্মা। এদের মধ্যে দিনেশ কুমার ধনকার বিহার এবং উত্তম দেব বর্মা ত্রিপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। এরপর ভ্যানে চিরুনি তল্লাশি করে প্রায় ১৩৮ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার দর ১০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয় পিকআপ ভ্যান চালক ও খালাসিকে। সেইসঙ্গে একটি ত্রীপুরার নম্বারের বোলেরো পিকআপ ভ্যানও আটক করে পুলিশ। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই গাঁজা ত্রিপুরা এবং মনিপুর থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার কাজ করে তারা। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news