নিজস্ব সংবাদদাতাঃ
মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দা টোলা এলাকার জনজালি টোলায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। আজ শুক্রবার গঙ্গাবক্ষে তলিয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়। যদিও ভাঙনের আগেই ছাত্রছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়াও ইতিমধ্যে গঙ্গাবক্ষে তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমি। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
এলাকার তৃণমূল নেতা মহাম্মদ ইয়াসিন বলেন, বর্তমানে জলের প্রচণ্ড স্রোত রয়েছে সেই কারণে কাজ করা যাচ্ছে না। আমরা দাবি জানাচ্ছি সরকার মালদা জেলা পরিষদ ও প্রশাসন যাতে মানুষের পাশে থাকে।
রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও অর্জুন পাল বলেন, ত্রাণ দেওয়ার কাজ শুরু হয়েছে। উদ্ধারের কাজও চলছে পাশাপাশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news