সুজয় রায় :
ইতিহাস তৈরি করল জাপান। এশিয়ান কোনও দেশ হিসেবে প্রথমবার ল্যাতিন আমেরিকার দেশকে হারালো জাপান। চলতি বিশ্বকাপে অঘটন ঘটেই চলেছে। জার্মানিকে হারিয়ে প্রথম অঘটন ঘটিয়েছিল মেক্সিকো। এ দিন ইন্দ্রপতন ঘটালো জাপান।
হামেস রডরিগেসকে নামাননি কলম্বিয়া কোচ। মাথা গরম করে শুরুতেই লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান কলম্বিয়ার আরেক তারকা স্যাঞ্চো। দুই তারকার না থাকায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন কলম্বিয়ান রা। ৬মিনিটে কাগোয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিল জাপান। ৩৯ মিনিটে কুয়েন্তেরো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ওসাকো জাপানের হয়ে জয়সূচক গোলটি করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news