Breaking News
Home / TRENDING / দোভালের কাশ্মীর সফরের পরেই বাড়তি ১০ হাজার জওয়ান উপত্যকায়

দোভালের কাশ্মীর সফরের পরেই বাড়তি ১০ হাজার জওয়ান উপত্যকায়

ওয়েব ডেস্ক:

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছিলেন, উপত্যকায় কোনও ধরনের জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। প্রয়োজন মতো বিচ্ছন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। সেই ঘটনাই দেখা গেল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাশ্মীর সফরের পর। জানা গিয়েছে, দোভাল জম্মু-কাশ্মীর থেকে ফিরে আসার পরে সিদ্ধান্ত হয়েছে, উত্তর কাশ্মীরে আরও ১০ হাজার জওয়ান মোতায়েন করা হবে।

প্রসঙ্গত, দু-দিনের সফরে কাশ্মীর গিয়েছিলেন অজিত দোভাল। সেখানে ভূস্বর্গের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয় সে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং আবেদন করেন, উত্তর কাশ্মীরে নিরাপত্তা কড়া করতে আরও ১০ হাজার জওয়ান লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এই আবেদন মঞ্জুর করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *