Breaking News
Home / TRENDING / জম্মু-কাশ্মীরে গোপন সুড়ঙ্গের হদিশ পেল ভারতীয় সেনাবাহিনী

জম্মু-কাশ্মীরে গোপন সুড়ঙ্গের হদিশ পেল ভারতীয় সেনাবাহিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা জেলায় রবিবার একটি গোপন সুড়ঙ্গের খোঁজ পেল ভারতীয় সেনা। নাগরোটা সংঘর্ষে খতম হওয়া জইশ-ই-মহম্মদের জঙ্গিরা এই সুড়ঙ্গ দিয়েই ভারতে প্রবেশ করেছে বলেই মনে করছেন ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। আপাতত সুড়ঙ্গটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফের যাতে জঙ্গিরা এই সুড়ঙ্গ ব্যবহার না করতে পারে। আন্তর্জাতিক সীমানা বরাবর তল্লাশির সময়ই ওই সুড়ঙ্গটি নজরে পড়ে জওয়ানদের। দেখা যায়, সুড়ঙ্গটি ৫ ফুট x‌ ৫ ফুট চওড়া। ভারতীয় সীমানায় অন্তত ৩০ থেকে ৪০ মিটার দূর পর্যন্ত বিস্তৃত। সেনা আধিকারিকরা মনে করছেন, এটি ব্যবহার করেই পাকিস্তান থেকে ভারতের ভুখন্ডে প্রবেশ করেছে জইশ জঙ্গিরা। তারপর হাইওয়ে পর্যন্ত পৌঁছেছিল তাঁরা।

https://twitter.com/ANI/status/1330494200916283392?s=19

প্রসঙ্গত, শনিবার নাগরোটা এনকাউন্টারে খতম হওয়া জেহাদির পাক-যোগ প্রমাণ হতেই পাকিস্তান হাই কমিশনের শীর্ষ কর্তাকে সমন পাঠিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রক। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও জিপিএস ঘেঁটে মেলে বহু গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশ পাকিস্তানে তৈরি একটি ডিজিটাল মোবাইল রেডিও উদ্ধার করে। ওই ডিজিটাল মোবাইল রেডিওর কিছু টেক্সট বার্তায় জানতে চাওয়া হয়, ওই চারজন সুরক্ষিতভাবে পৌঁছে গিয়েছে কিনা। সেই সূত্র ধরেই জঙ্গিদের ওপর হামলা চালিয়ে সাফল্য পায় সেনাবাহিনী। তারপর তদন্তে নেমে পাকিস্তান থেকে ভারতে ঢোকার সুড়ঙ্গটি নজরে আসে তাদের। জম্মু-কাশ্মীরে এই ধরনের আরও সুড়ঙ্গ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ছবি সৌজন্য এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *