ওয়েব ডেস্ক:
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। পুলওয়ামায় ৬ জঙ্গিকে খতম করল বাহিনী। স্থানীয় নিরাপত্তারক্ষীরা গোপন সূত্রে খবর পায়, পুলওয়ামা জেলার অবন্তীপুরাতে লুকিয়ে রয়েছে বেশ কিছু জঙ্গি। এরপরই নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে এলাকাটি। নিহত হয় ৬ জঙ্গি।
শনিবার ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ অস্ত্রসস্ত্র উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, স্থানীয় প্রশাসন সাম্প্রতিক অপরেশনটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারণ জঙ্গি-বাহিনী সংঘর্ষে খতম করা গেছে সোলিয়া মহম্মদ আখোনকে। যে ছিল কুখ্যাত জঙ্গি জাকির আজমেদ মুসার অন্যতম সহকারী। অন্য নিহত জঙ্গিরা হল ফয়জল, নাদিম আহমেদ সফি, রসিক মির, রউফ ও উমর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news