Breaking News
Home / TRENDING / অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা দাঁড়াতে পারবেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভোটে

অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা দাঁড়াতে পারবেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভোটে

সূর্য সরকার।

দু’বছর পর ফেব্রুয়ারিতে ছাত্রভোট যাদবপুরে। আগামী ১৯ ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র সংসদ নির্বাচন। গণনা ও ফল ঘোষণা হবে পরের দিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন না অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা। একইসঙ্গে কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, তিন বিভাগেই হবে নির্বাচন। দু’‌বছর পর ফের রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। প্রেসিডেন্সিতে ছাত্রভোট হয়ে গিয়েছে । এবার যাদবপুরে হবে ছাত্রভোট।
এ বছর যাদবপুরের ছাত্রভোটে যুক্ত করা হয়েছে নতুন নিয়ম। এতদিন যাদবপুরের ছাত্রভোটে কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেন।

এবার থেকে এম.ফিল পড়ুয়ারাও ভোটে অংশগ্রহণ করতে পারবেন। তবে খুবই গুরুত্বপূর্ণ, এ বছরের ভোটে অকৃতকার্য পড়ুয়ারা ভোটের প্রার্থী হতে পারবেন না। অর্থাৎ পাশ করতে না পেরে একই স্তরে রয়ে গিয়েছেন, এমন কেউ এবার ভোটে প্রার্থীই হতে পারবেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পড়ুয়ারাও।স্বাভাবিকভাবেই যাদবপুরের ছাত্রভোটের দিকে তাকিয়ে রয়েছে সব মহল।কারণ ছাত্র ফুট করতে হবে এই দাবি নিয়ে এর আগে একাধিকবার যাদবপুর বিশ্ববিদ্যালয় বিক্ষোভ হয়েছে। উপাচার্য ঘেরাও হয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *