Breaking News
Home / TRENDING / আচমকা মেধা প্রবেশিক বন্ধ নিয়ে উত্তাল যাদবপুর

আচমকা মেধা প্রবেশিক বন্ধ নিয়ে উত্তাল যাদবপুর

নিজস্ব সংবাদদাতাঃ

যাদবপুর সরগরম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্ররা ঘেরাও করল উপচার্যকে। কারণ আচমকা স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বড়সর বদল আনল বিশ্ববিদ্যালয়। নতুন নিয়মে ভর্তির জন্য আর নেওয়া হবে না প্রবেশিকা পরীক্ষা। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির এই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। ওয়াকিবহলের মতে, রাজ্য সরকারের চাপে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুরে। তাঁদের মতে মেধা পরীক্ষার পুরোনো নিয়মে সেরা ছাত্রছাত্রীদের বেছে নেওয়ার সুযোগ ছিল। নতুন নিয়মের ফলে তা থাকবে না।

বুধবার দুপুর থেকে এরই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে একটি ছাত্র সংগঠন। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় উপাচার্যকে। প্রবেশিকা পরীক্ষা চালু রাখা এবং বাইরের শিক্ষকদের দিয়ে খাতা দেখানোর দাবিতে অবস্থান শুরু হয়েছিল গতকাল রাত থেকেই। আজ প্রবেশিকা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরেই শুরু হয়ে যায় বিক্ষোভ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *