ওয়েব ডেস্ক:
নিজে মুসলিম হয়ে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করায় হুমকি দেওয়া হল তিন তালাক মামলার আবেদনকারী ইশরাত জাহানকে। প্রসঙ্গত, গতকালই তিনি হাওড়ায় হনুমান চালিশায় অংশ নেন। এরপরই তাঁকে হুমকি দেওয়া হয়। এমনকি তাঁকে অবিলম্বে ঘর খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। ইশরাত অভিযোগ করেন, মুসলিম সম্প্রদায়ের লোক হয়েও হনুমান চালিশায় অংশ নেওয়ার জন্যই এভাবে তাঁকে হুমকি দেওয়া হল।
মঙ্গলবার ইশরাত জানান, ‘আজ ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় দেখি বাইরে কয়েকজন আত্মীয় ও স্থানীয়রা ভিড় করে রয়েছেন। জিজ্ঞেস করি কেন এসেছেন?’ জবাবে তাঁরা বলেন, মুসলিম সম্প্রদায়ভুক্ত হয়েও হিন্দুদের অনুষ্ঠানে অংশ নিয়ে ভুল করেছেন। উত্তরে ইশরত বলেন, ‘মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানেও তো অংশ নেন বহু হিন্দু। কোনও ভুল করিনি’। এরপর ইসরাতকে প্রশ্ন করা হয়, কেন হিজাব পরে হিন্দুদের অনুষ্ঠানে গিয়েছিলে। সবশেষে তাঁকে ঘর ছেড়ে দেওয়ার ফতোয়া দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ইশরত জাহান। এদিকে ইশরতের আত্মীয় ও পড়শিরা অভিযোগ অস্বীকার করে বলেন, হনুমান চলিশা কেউ পাঠ করতেই পারেন। তবে হিজাব পরে পড়া যাবে না। এটাই ইসরতকে বোঝানো হয়েছে। হুমকি দেওয়া হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news