নিজস্ব প্রতিনিধি :
মুখর হলেন আরও কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী। বুধবার নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, পল্লব কীর্তনীয়ারা মুখ খোলার পর বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবেই বিকেলে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে মহা অশান্তিতে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়, আজিজুল হক, অমল মুখোপাধ্যায়, অমিয় বাগচী, সুগত হাজরা, পবিত্র সরকার, সুদীপ্তা সেনগুপ্ত প্রমুখ শিক্ষাবিদ, চিন্তকরা। সরাসরি রাজ্য সরকার ও শাসক তৃণমূল কংগ্রেসকে রাজ্যের চলতি সন্ত্রাস ও উদ্বেগজনক পরিস্থিতির জন্য দায়ী করে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বললেন, রাজ্যে ফ্যাসিস্ট রাজকায়েম হয়েছে। সাধারণ মানুষ অতিষ্ট। এই হিংসা চলতে পারে না। এখনও সময় আছে, শুভবুদ্ধির উদয় হোক। অধ্যাপক অমিয় বাগচী বললেন, রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র হিসাবে তিনি বুঝতে পারছেন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। মানুষ স্তব্ধ হয়ে আছে কিন্তু যেদিন ক্ষোভ থেকে লাভা উদ্গিরণ হবে সেদিন তারা বুঝতে পারবে। অমিয় বাগচী বললেন, নির্বাচন কমিশনারের ওপর যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছে তা নিন্দনীয়। কমিশনারের বাসভবন তো তার অফিস নয়, সেখানে কেন শাসকবর্গের লোকজন যাবেন? নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। অধ্যাপক অমল মুখোপাধ্যায় বললেন, নির্বাচন কমিশন কেন সরকারের কথায় চলবে? আজিজুল হক বললেন, দানবদের দাপাদাপি চলছে। ভুলে যাওয়া দিনগুলির কথা মনে পড়াচ্ছেন মমতা। অধ্যপক সুগত হাজরা বলেছেন, গণতন্ত্রই পারে সাম্প্রদায়িকতাকে রুখতে। রাজ্য জুড়ে চলা হিংসার কথা তুলে পবিত্র সরকার বললেন, মুখ্যমন্ত্রী প্রথমে বলেন ছোট ঘটনা। তারপর বলেন, কিচ্ছু ঘটেনি। আর কথায় কথায় বলেন উন্নয়ন। সে অতীব আশ্চর্যজনক। মুখ্যমন্ত্রী বলেন, এখানে ৭০% মনোনয়ন পত্র জমা দিয়েছে বিরোধীরা, ওখানে দিয়েছে ৯০%, ঠিক করুন আগে কোথায় কী পরিসংখ্যান। আজ হাইকোর্টের পঞ্চায়েত নির্বাচন নিয়ে নির্দেশের বিষয়ে এক প্রশ্নে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, ভোট পিছিয়ে যাবার সম্ভবনা আছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news