নীল রায় ।
বুদ্ধিজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটা কুত্তা! এমনটাই বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। রবিবার নাগরিক সংশোধনী আইনের সমর্থনে বসিরহাটে অভিনন্দন যাত্রার কর্মসূচি ছিল বিজেপির। সেখানেই বক্তৃতা করার সময় তিনি বলেন, “আমি আবারও বলছি, যে সমস্ত বুদ্ধিজীবীরা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন অথচ কামদুনির মতো ঘটনার বেলায় চুপ থাকেন বা পার্কস্ট্রিট কাণ্ডে চুপ থাকেন, তেহট্টে বোমাবর্ষণের সময়ে চুপ থাকেন– তাঁরা তৃণমূলের কুকুর ছাড়া কিচ্ছু না। যেমন একজনকে বলা হতো ‘তেজোর কুকুর’, সেটা দেশব্যাপী নয় বিশ্বব্যাপী জানত। মমতা ব্যানার্জীর কুত্তা এই বুদ্ধিজীবীরা সিএএ-র বিরোধিতা করছেন। তাঁরা কি জানেন না বিলে এটার সম্বন্ধে কি লেখা আছে? তাঁরা জেনেও ন্যাকামি করছেন। তাঁদের মমতা ব্যানার্জীর কুত্তা ছাড়া আর কিছুই বলার নেই।”
বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ বলেন, “যাঁরা নিজেদের বুদ্ধিজীবী বলে রাস্তায় নামছেন, তাঁরা আদতে বুদ্ধিজীবী নন। তাঁরা শয়তান। যাঁরা শিক্ষক, তাঁরাই আদতে বুদ্ধিজীবী। তাঁরা রাজ্য সরকারের থেকে নিয়মিত টাকা পান বলেই তৃণমূলকে সমর্থন করেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news