Breaking News
Home / TRENDING / প্রাক্তন ফুটবলারকে সাহায্য করতে কি করলেন তারকা ফুটবলাররা,জানতে ক্লিক করুন

প্রাক্তন ফুটবলারকে সাহায্য করতে কি করলেন তারকা ফুটবলাররা,জানতে ক্লিক করুন

ভারতীয় তারকা ফুটবলারদের মহৎ ব্যাপার। জানুন ক্লিক করে
প্রসেনজিৎ মাহাতো
প্রখর গরম উপেক্ষা করে গ্যালারি উপচে পড়েছিল। ম্যাচ শুরুর কথা ছিল বিকেল চারটেতে। গরমের জন্য মাঠে নেমেও ফুটবলাররা উঠে যান। রোদ কমতে শুরু হয় ম্যাচ। ব্লাড ক্যানসার আক্রান্ত প্রাক্তন ফুটবলার সঞ্জয় পার্তেকে সাহায্য করার জন্য ম্যাচ খেললেন রহিম নবি, সৌভিক চক্রবর্তী–রা। শালবনীর নেতাজি সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে এর আগেও প্রদর্শনী ম্যাচ কয়েকটা হয়েছে। মহৎ উদ্যোগে শামিল করতে স্থানীয় ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ম্যাচ এবং ফুটবলারদের জার্সি নিলাম করে উঠেছে এক লক্ষ টাকা। সেই অর্থ সঞ্জয় পারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দান করা হবে। দীপক মণ্ডল একাদশ বনাম সন্দীপ নন্দী একাদশ ম্যাচ ১–১ ড্র হয়। দু’দলের গোলদাতা অসীম বিশ্বাস এবং প্রীতম কোটাল। এ দিন সকালে কোনও ফুটবলার নিজের গাড়িতে, অনেকে আবার সবাই মিলে গাড়ি ভাড়া করে শালবনী পৌঁছে ম্যাচ খেললেন। একটাই উদ্দেশ্য—সঞ্জয় পারতেকে সাহায্য করা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বর্তমান জাতীয় দলে খেলা ফুটবলারাও ম্যাচ খেললেন। আগামী দিনে আরও ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে রহিম নবিদের। সন্দীপ নন্দী বলেন, মহৎ উদ্যোগে নিজেদের যুক্ত করতে পেরে ভাল লাগছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *