ওয়েব ডেস্ক:
একদিকে যেমন পাক প্রধানমন্ত্রী ইমরান খান আলোচনার কথা বলছেন, তেমনি একই দিনে তারা ভারতের বায়ুসীমা লঙ্ঘন করেছে। এমত অবস্থায় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক থাকতে বলল কেন্দ্র। নিরাপত্তা উপদেষ্টাদের অনুমান, হামলা চালাতে পারে পাকিস্তান।
সূত্রের খবর, মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলে কড়া সতর্কতা জারি করা হয়েছে। এইসঙ্গে বাড়ানো হয়েছে উপকূলে নজরদারি। বিশেষত ভারতের পশ্চিম উপকূলে। মাছধরার ট্রলারগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। কারণ, ২০০৮ সালে মুম্বই হামলার সময় পাকিস্তানের করাচি থেকে মাছ ধরার ট্রেলারেই ভারতীয় উপকূলে ঢুকেছিল আসমল কাসভ ও তাঁর সঙ্গীরা।
এমনকি একটি সূত্রে খবর, পাকিস্তান সাবমেরিনে আক্রমণ চালাতে পারে। সেই কারণেই অতিরিক্ত সতর্ক হতে বলা হয়েছে ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news